রাজশাহীতে আড়াইশ’ জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা
বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজশাহীর খড়খড়িতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাংচুরের অভিযোগে জামায়াত-শিবিরের আড়াইশ’ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে বোয়ালিয়া থানার উপ পরিদর্শক তৌহিদুর রহমান মামলাটি দায়ের করেন।
মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে আড়াইশজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
ওই ঘটনায় মহানগর পুলিশের উপ-কমিশনার (পূর্ব) প্রলয় কুমার চিসিমের গাড়িও ভাংচুর করা হয়।
