২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপির আন্দোলনে সরকার ‘নার্ভাস’

বিএনপির আন্দোলনে সরকার ‘নার্ভাস’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দলের চট্টগ্রাম নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের মধ্যে মঙ্গলবার বিকালে চট্টগ্রামে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমরা যদি রাজপথে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে সরকারের পতন হবে। শেখ হাসিনাসহ তার সরকারের সব মন্ত্রী ও এমপিদের মধ্যে ‘নার্ভাসনেস’ কাজ করছে।”

সামনে আরো কঠিন কর্মসূচি আসছে জানিয়ে আন্দোলনে কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “এই সরকার আবার ক্ষমতায় এলে দেশে বাকশাল কায়েম হবে।”

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির মিছিল-সমাবেশে হামলার অভিযোগ করেন।

তিনি বলেন, “আসুন শক্তি প্রদর্শন করি, পুলিশকে দূরে রাখুন দেখা যাবে কে জয়ী হয়।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নগর জামায়াতের আমীর ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম, নূরী আরা সাফিয়া ও রোজী কবির।