২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

বাগেরহাটের চিতলমারীতে দুই শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে তাদের বাবা শাহ আলম কাজীর (৩৫) ফাঁসির দণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 05:07 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এ রায় দেন। এ সময় আসামি শাহ আলম কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

শাহ আলম বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের কাজী জিন্নাত আলীর ছেলে।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী বলেন, শাহ আলম কাজীর সঙ্গে চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মল্লিক আজিজুল হকের মেয়ে জেরিন আক্তার লোপার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাহ আলম শ্বশুরের কাছ থেকে বিভিন্ন সময় নগদ টাকাসহ নানা সহযোগিতা নেন।

এর ধারাবাহিকতায় বিদেশ যেতে তিন লাখ টাকা আনার জন্য  যাবার জন্য স্ত্রী জেরিনকে  শ্বশুর বাড়ি পাঠান। স্ত্রীর সঙ্গে ছিল সাড়ে বছরের মেয়ে নিশামনি ও তিন বছরের তিশামনি।

২০১২ সালের ২৬ অগাস্ট শাহ আলম শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে রাতে স্ত্রীকে আবারো টাকার কথা বলেন। এ সময় বাবা আর টাকা দিতে পারবেন না বলে জানান জেরিন।

এতে ক্ষুব্ধ হয়ে পরদিন সকালে শ্বশুর বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে বাড়ি রওনা দেন শাহ আলম। পথে হিজলা গ্রামে একটি চিংড়িঘেরে দুই মেয়েকে পানিতে চুবিয়ে হত্যা করে।

এ ঘটনায় স্ত্রী জেরিন আক্তার লোপা বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দুই সন্তানকে হত্যার করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন শাহ আলম।