২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের আওতায় স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.jnu.ac.bd এ গিয়ে ফল জানা যাবে।

মঙ্গলবার সকালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোস্তফা হাসান জানান, এ বছর ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় চার হাজার ২১৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে ৫৪০ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

গত ১ নভেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এতে ৫৪ হাজার ৯১৩জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।