২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার সদর উপজেলা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 03:41 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার লিংক রোড এলাকা থেকে মগু মিয়াকে (২৮) আটক করা হয়।

মগু টেকনাফের চান্দলী পাড়ার মৃত এখলাছ মিয়ার চেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই-আলম জানান, মগুর কাছে পাঁচ হাজার চারশ’ পিস ইয়াবা পাওয়া গেছে।

এ ব্যাপারে মামলা করে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।