পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নারী ও শিশু নির্যাতন আইনে করা একটি মামলায় পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় রোববার ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করে।
জাহাঙ্গীর আলম নামের এই সহকারী উপপরিদর্শক (এএসআই) ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কাজ করতেন। বর্তমানে রয়েছেন চট্টগ্রামে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিয়াদ জানান, এক তরুণীকে নির্যাতনের অভিযোগে এ বছরের ১৬ জুলাই আদালতে মামলা হয় তার বিরুদ্ধে।
প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর সমন জারি করলেও তিনি আদালতে হাজির হননি।
