২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ভোলার চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 09:10 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার জিন্নাগড় গ্রামে মৃত ‍দুজন হলেন আমির আলীর ছেলে খোরশেদ (৪৫) ও অলিউল্লাহর ছেলে আলাউদ্দিন (৪৩)।

স্থানীয়দের বরাত দিয়ে চরফ্যাশন থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলাউদ্দিনের বাড়িতে ডাল কাটতে একটি গাছে উঠেছিলেন দিনমজুর খোরশেদ।

এ সময় তিনি ডাল ভেঙে পাশের পুকুরে পড়ে যান। ডাল ভাঙার ফরে পাশের একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে পুকুরের পানিতে পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে আলাউদ্দিনও আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।