২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক পর্যটন মেলা ডিসেম্বরে

আগামী ডিসেম্বরে রাজধানীতে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজন করছে ট্যুর অপারেটরদের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 12:00 AM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শনিবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তের্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই মেলার প্রধান সহযোগী।

টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ বলেন, মেলায় দেশ-বিদেশের বিভিন্ন ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্টসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।

তিনি জানান, মেলায় মোট ১৪১টি স্টল থাকবে। থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর, মিয়ানমার, শ্রীলঙ্কা, ভারত, ভুটান, ফিলিপাইনস ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নেবে।

মেলায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রমোশনাল প্যাকেজ থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আটাবের সভাপতি মঞ্জুর মোরশেদ, ইষ্টার্ন ব্যাংকের প্রতিনিধি ইরফান ইসলাস, রিজেন্ট এয়ারের ব্যাবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব প্রমুখস উপস্থিত ছিলেন।