২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বাস চাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে বাস চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 08:45 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শনিবার সকাল ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে মিল গেইট এলাকায় বিআরটিসির একটি বাসের চাপায় আহত হন টপবটম কারখানার শ্রমিক শারমীন (৩০। সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাখানেক ধরে শ্রমিকরা ভাংচুর ও অবরোধ করে বলে পুলিশ জানিয়েছে।

টঙ্গী থানার এসআই মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত শারমীনকে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়। তার মৃত্যু হয়েছে গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা রাস্তায় নেমে আসে।

অবস্থানার অবনতি হলে টঙ্গী হাসপাতাল থেকে ওই শ্রমিককে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়ে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।

নিহতের লাশ তার গ্রামের বাড়ি শেরপুরে পাঠিয়ে দেয়া হয়েছে। শারমীন টঙ্গীর তিস্তার গেইট এলাকায় থাকতেন বলে স্থানীয়রা জানিয়েছে।