টেকনাফে মালয়েশিয়াগামী ১৬ জন আটক
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে কক্সবাজারের টেকনাফে ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় দমদমিয়া বিজিবি চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানায়।
বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার উদ্দেশে বাসযোগে যাওয়ার সময় এ ১৬ জনকে আটক করা হয়।
এরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। আটকদের জিজ্ঞাসাবাদ করে দালাল চিহ্নিত করার পর এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে মেজর শফিকুর জানান।
