২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পিস্তলসহ গ্রেপ্তার ৩

গাজীপুরের টঙ্গী থেকে বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 06:22 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

এরা হলেন ঢাকার খিলক্ষেতের ইসমাইল হোসেনের ছেলে সুমন (৩০), নাসির উদ্দিনের ছেলে কামরুজ্জামান (২৭) এবং টঙ্গীর পশ্চিশ আরিচপুরের রুহুল আমিনের ছেলে মামুনুর রশিদ (২৯)।

টঙ্গী থানার এস আই সালাউদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে ওই তিন যুবক টঙ্গীর আনারকলি রুটের কাজী মার্কেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।

এ সময় র‌্যাব সদস্যরা তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এরপর তাদের আটক করা হয়।

এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।