২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কুড়িয়ে পাওয়া বোমায় কিশোর আহত

রাজধানীর পান্থপথে রাস্তায় পড়ে থাকা একটি হাতবোমার বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 06:06 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

আহত মো. মুরাদ হোসেন (১৩) লেগুনা চালকের সহকারীর কাজ করে বলে তার স্বজনরা জানিয়েছেন।

মুরাদের বাবা জামাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার দুপুরে পান্থপথ মোড়ে লাল রঙের বলের মতো একটি বস্তু দেথতে পায় মুরাদ। টেনিস বল ভেবে তাতে প্যাঁচানো টেপ খুলতে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে মুরাদ মারাত্মক আহত হয়।”

মুরাদকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বোমায় মুরাদের দুই হাতে গুরুতর জখম হয়েছে।

মুরাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। থাকেন গ্রীন রোডের আইভি হোস্টেলে।