২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চালককে খুন করে রিকশা ছিনতাই

সিরাজগঞ্জে এক রিকশা চালককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 10:44 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

পুলিশের ধারণা, ছিনতাইকারীরা ইসহাক আলী (২২) নামের ওই চালককে খুন করে তার রিকশা নিয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলী কারিগরি কলেজের পাশের একটি জলাশয়ে তার লাশ পাওয়া যায় বলে সদর থানার এসআই দয়াল ব্যানার্জী জানান।

নিহত ইসহাক শহরের ধানবান্ধি মহল্লার বি এল স্কুল সড়কের বাসিন্দা। ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে এসআই দয়াল জানান।