মুন্সীগঞ্জে বালুদস্যুদের সঙ্গে সংঘর্ষে ৩ গ্রামবাসী গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জের সদর উপজেলার বকচর গ্রামবাসী ও বালুদস্যুদের সংঘর্ষে তিন গ্রামবাসী গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে চরাঞ্চল আধারা ইউনিয়নে এ ঘটনায় গুলিবিদ্ধ বকচর গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী পিয়ারী বেগমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং রাসেল ও ইকবাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “বালুদস্যুদেরে বাধা দিলে এ সংঘর্ষ বাধে।”
তিনি জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় পরিস্থিতি এখন শান্ত।
“তবে এ ঘটনায় এখনও কেউ থানায় কারো বিরুদ্ধে অভিযোগ দেয়নি।”
এতে কিছু দিন আগে অনেক কৃষি জমি মেঘনা নদীতে বিলীন হয়।
বুধবার বালু কাটতে আসলে গ্রামবাসী বাধা দিলে এ সংঘর্ষ বাধে। এ সময় বালুদস্যু লোকজন গ্রামবাসীর উপর গুলি চালায়।
