নেত্রকোনায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক দিনমজুরকে হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন এবং ৫০ জনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এই আদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সোয়াইর গ্রামের মজিবুর রহমান, রতন মিয়া, সাইফুল ইসলাম, মো. শাহজান, মো. নুরু মিয়া ও জাহাঙ্গীর। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ অর্থ দিতে ব্যর্থ হলে তাদেরকে দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
আর তিন বছরের দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে অতিরিক্ত ছয় মাস করে কারাগারে কাটাতে হবে তাদের।
ঘটনার দিনই নুরুল হক চৌধুরী বাদি হয়ে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ২৯ সেপ্টেম্বর ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলায় তিন বছর দণ্ডিতরা হলেন- অকুল মিয়া, লিয়াকত আলী, গনু মিয়া, আলমগীর, রইছ মিয়া, জুয়েল মিয়া, সোহেল মিয়া, বাচ্চু মিয়া, আল আমীন, মানিক মিয়া, মোজাম্মেল, মস্তু মিয়া, আলম, তাহের মিয়া, বারেক মিয়া, মিঠু মিয়া,সেন্টু মিয়া, মেকলুট মিয়া, রুবেল মিয়া, আবু জাহেদ, ফজু মিয়া, আবু লিয়াজ, মঞ্জু মিয়া, বাবুল মিয়া, নয়ন মিয়া, রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, সুমন মিয়া, মোহন মিয়া, এনামুল হক, এমদাদুল হক, কামরুজ্জামান, খায়রুল, ইকবাল, ইসলাম উদ্দিন, আলতাব হোসেন, রিপন মিয়া, মইনুল হোসেন, খায়রুল, নুরুজ্জামান, আলীম মিয়া , মতি মিয়া, মানিক মিয়া, শন্তু মিয়া , লিটন মিয়া, পুতুল মিয়া, শুক্কুর আলী, মোখলেস মিয়া, মোজাম্মেল মিয়া ও সবাজ মিয়া ।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীরসহ পাঁচজন ছাড়া বাকি সবাই আদালতে উপস্থিত ছিলেন।
