২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে জবি ছাত্রদলের তিন কর্মীকে সাজা

হরতালের মধ্যে পুলিশ ফাঁড়িতে ঢিল ছোড়ার দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রদল কর্মীকে একবছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এই তিনজন হরেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ওয়াহিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হিমেল ও ইতিহাস বিভাগের লিটন। তারা সবাই চতুর্থ ব্যাচের ছাত্র।

কোতোয়ালি থানার ওসি শাহ আলম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি মিছিল বাবুবাজার পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রদলকর্মীরা ফাঁড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে।

“মিছিলকারীরারা ফাঁড়িতে হামলার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।”

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সিধু রায় ওই তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেন বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান।

হরতালের দ্বিতীয় দিন সোমবারও ১৮ দলের ১২ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।