২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিওর সামনে বিস্ফোরণ, রিকশাচালক আহত

ঢাকা জিপিওর সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের হরতালবিরোধী সমাবেশের কাছেই হরতাল সমর্থকদের ছোড়া হাতবোমায় এক রিকশাচালক আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের তৃতীয় দিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তান জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী জানান, সকাল থেকেই আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংসগঠন হরতালবিরোধী মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হতে থাকেন। আর জিরো পয়েন্টের পাশে চলছিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশ।

এক পর্যায়ে সমাবেশস্থল থেকে ১০০ গজ দূরে হঠাৎ দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। এতে সেখানে অবস্থান রত এক রিকশা চালক আহত হন। এর পরপরই আহত রিকশাচালক বাদশা মিয়াকে (৫০) হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।