২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত পাড়ায় আবারো বোমার বিস্ফোরণ

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের তিনদিনের হরতালের দ্বিতীয় দিনেও ঢাকার আদালত পাড়ায় বোমা বিস্ফোরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 05:35 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সোমবার দুপুর বেলা সোয়া ৩টার দিকে ঢাকা জেলা জজ আদালতের নতুন ভবনের নিচে একটি হাতবোমা বিস্ফোরনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রচণ্ড শব্দে বোমাটি ভবনের নিচে বিস্ফোরিত হয়। সম্ভবত এটি ওই ভবনের ছাদের উপর থেকে ফেলা হয়েছে।”

তবে এ ঘটনায় কেউকে হতাহত হতে দেখেননি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেকর আদালত প্রতিবেদক প্রকাশ বিশ্বাস।

তিনি জানান, হাতবোমা বিস্ফোরণের পরে আদালতে কর্মরত আইনজীবীরাসহ বিচারিক কাজে আসা লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন।

হরতালের প্রথমদিন রোববার দুপুরেও আদালত প্রাঙ্গণে কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ের সামনে একটি হাতবোমা বিস্ফোরিত হয়।

একই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের একটি কক্ষে আগুনে নথি পুড়ে যায়।