২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

ঢাকা মহানগর হাকিম আদালতের একটি কক্ষে আগুন লাগার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 12:44 AM

Updated : 23 Aug 2022, 07:10 PM

রোববার রাতে নথিপত্রের দায়িত্বে থাকা আদালত পুলিশের উপপরিদর্শ আব্দুল লতিফ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

দুপুরে বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত ভবনের একটি কক্ষে আগুন লেগে বিভিন্ন মামলায় পুলিশের তদন্তের নথি পুড়ে যায়।

ঘটনার পেছনে হরতাল সমর্থকদের হাত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আদালতে দায়িত্বপালনকারী পুলিশের এসি (প্রসিকিউশন) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্দেশ্যমূলকভাবে হরতাল সমর্থনকারী কেউ পেট্রল ঢেলে ওই কক্ষে আগুন দিয়ে থাকতে পারে।”

এ আদালতের অ্যাডভোকেট চৌধুরী মো. গালিব রাকীব জানান, ওই কক্ষে পুলিশের মামলার নথি সংরক্ষণ করা হয়।

কোতোয়ালি থানার ওসি শাহ আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।