রাতের আঁধারে ভেঙেছে শহীদ মিনার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি স্কুলে স্থাপিত শহীদ মিনার রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা।
শনিবার সকালে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে গিয়ে শহীদ মিনার ভাঙ্গা দেখতে পায়।
বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন জানান, শহীদ মিনার ভাঙার অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।
“ঘটনাস্থল পরিদর্শন করে ওই স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছি থানায় অভিযোগ দেবার জন্য।”
বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নের সনকা দ্বিমুখী-উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম জানান, “স্কুল প্রাঙ্গণে ১৯৮১ সালে তৈরি করা শহীদ মিনারটি বৃহস্পতিবার রাতে কে বা কারা ভেঙ্গে দেয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটি কে বা কারা ভেঙেছে তা শিক্ষকরা কিছুই জানেন না।”
