বগুড়ায় থানায় বোমা হামলা
বগুড়ার সদর থানায় তিনটি হাতবোমার নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এগুলো বিস্ফোরণ হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় থানার পাশের চাঁদনী আবাসিক হোটেলের ছাদ থেকে পরপর এ হাতবোমাগুলো ছোঁড়া হয় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইটি বোমা থানা ভবনের ছাদে ও অপরটি থানা প্রাঙ্গণে বিস্ফোরিত হয়।”
এর আগে রোববার ও মঙ্গলবার পরপর দুইটি করে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
