২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্দায় স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় স্ত্রীকে হত্যায় জড়িত সন্দেহে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার সকালে কাশোপাড়া ইউনিয়নের সিঙ্গিপাইকপাড়া গ্রামে সন্তানদের সামনে গলা কেটে হত্যা করা হয় মর্জিনা বেগমকে (২৮)।

মর্জিনার স্বামী আব্দুস ছালাম (৩৫)  সিঙ্গিপাইকপাড়া গ্রামের মুঝা ফকিরের ছেলে।

মান্দা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রায় ১০ বছর আগে আব্দুস ছামাদের সঙ্গে সদর উপজেলার ভীমপুর ইউনিয়নের ভুতড়া গ্রামের মোজাহার আলীর মেয়ে মর্জিনার বিয়ে হয়। তাদের দুই মেয়ে রয়েছে।

শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় ছামাদ তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে। এ সময় তার দুই সন্তান এই দৃশ্য দেখে চিৎকার করলে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে তাকে আটক করে।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া না গেলেও দাম্পত্য কলহে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।