ফেনীতে পিটিয়ে একজনকে হত্যা
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
ইউনিয়নের পশ্চিম চর সোনাপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় রফিকুল ইসলাম কালা (৩৫) নিহত হন।
সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, বুধবার রাতে রফিকুল ইসলাম কালা এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাজুল ইসলাম (৫৫) নামে একজনকে কুড়াল দিয়ে কুপিয়ে এবং আরো কয়েকজনকে পিটিয়ে আহত করে।
গ্রামবাসী তাকে ধাওয়া করলে তিনি ‘পালিয়ে’ যান।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন তাকে স্থানীয় বাজারের একটি চায়ের দোকান থেকে ধরে গাছের সাথে বেঁধে এলোপাথাড়ি পেটালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
“বিএনপির সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।”
এ ঘটনায় নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে বিকেলে সোনাগাজী মডেল থানায় স্থানীয় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এ্রআগে দুপুরে সোনাগাজী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
