সিলেট শিবিরের সভাপতিসহ গ্রেপ্তার ৪
ইসলামী ছাত্র শিবিরের সিলেট জেলা শাখার সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে সিলেটের উপশহর এলাকার একটি বাসা থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিবিরের সিলেট জেলা সভাপতি এস এম মনোয়ার হোসেন, এমসি কলেজ শাখার সেক্রেটারি মনজুর আলম, শিবিরের সাথী আশরাফুল ইসলাম সেবুল আহমদ ও আবুল হাসান।
তিনি বলেন, “তাদের গ্রেপ্তারে বুধবার সন্ধ্যা থেকেই সাঁড়াশি অভিযানে নামে মহানগর পুলিশের বিশেষ দল।”
রাত সাড়ে ১২টার দিকে মাল্টিপ্ল্যান সিটি নামের একটি ১২তলা ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে মনোয়ারসহ চার শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
