২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে পদ্মনদীতে স্পিডবোট ডুবিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 02:06 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বৃহস্পতিবার সকালে দুইজনের ও বুধবার রাতে একজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এরা হলেন- স্টাম্পফোর্ড ইউনির্ভাসিটির ছাত্র সেজানুর রহমান সুমন (২২), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মজিবুর খান (৪০) ও স্কুল শিক্ষক অলিদ শিকদার (৩০)।

মঙ্গলবার রাতে কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটটি ডুবে যায়। এতে নিখোঁজ হয় তিন যাত্রী।

শিবচর থানার ওসি (তদন্ত) আরশেদ আলী জানান, সকালে পদ্মা নদীতে এলাকাবাসী দুই ব্যক্তির লাশ  ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্পিডবোট ডুবিতে নিখোঁজ সুমন ও মজিবুরের লাশ উদ্ধার করে। এর আগে বুধবার রাতে অলিদের লাশ উদ্ধার করা হয়।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।