পদ্মায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ: শিক্ষকের লাশ উদ্ধার
মাদারীপুরের শিবচর এলাকায় পদ্মা নদীতে ট্রলার ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ স্কুল শিক্ষক আব্দুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
মঙ্গলবার রাতে এ দুর্ঘটনায় স্ট্যামফোর্ড ইউনির্ভাসিটির ছাত্র সুমন এখনো নিখোঁজ রয়েছেন।
শিবচর থানার ওসি এ কে এম মাসুদ খান জানান, মঙ্গলবার রাত ১০টার সময় পদ্মা নদীতে ট্রলার ও স্পিডবোট মুখোমুখি সংঘর্ষের পর স্পিডবোটের প্রায় সকল যাত্রী নদীতে উঠতে সক্ষম হয়।
কিন্তু স্কুল শিক্ষকসহ দুই যাত্রী নিখোঁজ হন।
