২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকালে ৬ তরুণ-তরুণী উদ্ধার

কৌশলে ভারতে পাচারকালে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে বুধবার ছয় তরুণ-তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 09:51 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইয়াসমিন আক্তার মিতু (২৬) নামের এক তরুণীকে আটক করেছে।

ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হাবিবুর রহমান জানান, উপজেলার  নাভারণ পুরাতন বাজার থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক মেয়েটি ওই তরুণীদের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় নারী ও শিশু পাচার আইনে মামলা হয়েছে বলেও তিনি জানান।

উদ্ধার পাওয়ারা হলেন ঢাকার খিলক্ষেত এলাকার হায়দার হোসেন বাচ্চুর মেয়ে শাকিলা নাসরিন মিতু (১৫), মিরপুর-১ এর জাহাঙ্গীর আলমের স্ত্রী কাকলী বেগম (১৯), একই এলাকার হজরত আলী ব্যাপারীর মেয়ে ডালিয়া খাতুন (১৮), তাদের সঙ্গে থাকা মিরপুর-১ এলাকার শাহাজান ব্যাপারীর ছেলে জাহাঙ্গীর আলম, প্রয়াত মোশারফ হোসেনের ছেলে তৌফিকুল ইসলাম এবং খাজিমুদ্দিনের ছেলে কায়ুম ইসলাম।

এছাড়া আটক তরুণী তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সোনাচর গ্রামে বলে জানিয়েছে।

উদ্ধারকৃতরা জানান, ইয়াসমিন আক্তার মিতু যশোরে খালাতো বোনের  বিয়ে বাড়িতে নাচগানের কথা বলে তাদের যশোরে আনেন। তাদের ২৫ হাজার টাকা দেয়ার কথা।

তারা অভিভাবক হিসেবে তিনজন পুরুষকে সঙ্গে আনেন।

বুধবার ভোরে ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারে বাস থেকে নামেন তারা। সকাল ৮টার দিকে তিন মোটরসাইকেল আরোহী এসে তিন তরুণীকে নিয়ে যেতে চাইলে বাধ সাধে পুরুষরা। এক পর্যায় ওই তিন পুরুষ স্থানীয় কয়েকজনের কাছে সাহায্য চান।

স্থানীয়রা তখন পাচারকারী ইয়াসমিন আক্তার মিতুর ব্যাগ তল্লাশি  করে চেতনানাশক ওষুধ পায় এবং আটক করে পুলিশে খবর দেয়।