২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৭

নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতি বাজারে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোণা প্রতিনিধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 09:25 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

আটপাড়া থানার ওসি সালেমুজ্জামান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  বিএনএইচকে একাডেমি মাঠে একটি সমাবেশ শেষে মিছিল নিয়ে তেলিগাতি বাজারে যায় বিএনপির নেতাকর্মীরা।

একইসময় বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের  মিছিল চলছিল।

এক পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয় বলে জানান ওসি।

তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলেও জানান তিনি।

আহতদের মধ্যে ছাত্রদল কর্মী শাহনূর (১৯) ও হৃদয়কে (২৩) আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক নারায়ণ চন্দ্র সাহা জানান, শাহনুর ও হৃদয়ের হাতে ও বুকে আঘাত লেগেছে।

এছাড়াও আহত মনো মিয়া, আনোয়ার হোসেন, পরশ মিয়া, মোখলেস মিয়া ও সাজারুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।