২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে মসজিদের ছাদে বোমা

যশোরে একটি মসজিদের ছাদ থেকে পাঁচটি বড় আকারের বোমা উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 07:00 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার বিকাল ৪টার দিকে শহরের শংকরপুর এলাকার গোলপাতা মসজিদের ছাদ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরের শংকরপুর গোলপাতা মসজিদের ছাদ থেকে বোমাগুলো উদ্ধার করে চাঁচরা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বোমাগুলো থানায় রাখা হয়েছে। এগুলো কারা সেখানে রেখেছে তা অনুসন্ধান করা হচ্ছে বলেও তিনি জানান।