সীমান্তের ওপারে বাংলাদেশি আটক
লালমনিরহাটের সীমান্ত এলাকার ওপারে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের মুংলীবাড়ী সীমান্তের ওপারে সাজু মিয়াকে (২৬) আটক করে বলে বিজিবি জানিয়েছে।
সাজু পাটগ্রামের মুংলীবাড়ী এলাকার আব্দুল মজিদের ছেলে।
বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুর সামাদ জানান, সাজু ওই সীমান্তের ৮৪২ নং মেইন পিলারের ২/৩ সাব পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু আনতে যান। ১০৪ বিএসএফের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দল তাকে আটক করে।
বিজিব ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান বলেন, সাজুকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
