টাঙ্গাইলে প্রতিমা ভাঙচুর
টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
কষ্টাপাড়া ঘোষবাড়িতে মঙ্গলবার রাতে এ হামলার পর ভাঙা মূর্তি যমুনা নদীতে ফেলে দেয় বলে পুলিশ জানিয়েছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার ঘোষ জানান, বুধবার সকালে এলাকাবাসী নদীতে গোসল করতে গেলে ভাঙা প্রতিমা ও প্রতিমার অবকাঠামো দেখতে পায়।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলালুজ্জামান সরকার ও থানার ওসি রবিউল ইসলামকে জানানো হয়।
গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ি এসআই তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
