দুর্ঘটনায় আ. লীগ নেতাসহ তিনজন নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকার এক ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তার স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি জোবায়দুল আলম জানান, বুধবার সকাল ১০টার দিকে মির্জাপুর শহর বাইপাসের চরপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইনুল হক (৬৫) ঢাকা মহানগর ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একজন মুক্তিযোদ্ধা।
তার স্ত্রী শামসুন্নাহার (৫৫) এবং গাড়ির চালক জামিল হোসেনও (৪৫) এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মাইনুল হকের দুই ছেলে ও এক পুত্রবধুসহ চার জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
পথে চরপাড়ায় গাড়িরর চাকা ফেটে গেড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায় এবং ঘটনাস্থালেই মারা যান মাইনুল।
পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পর তার স্ত্রী ও চালকেরও মৃত্যু হয়।
