মুন্সীগঞ্জে ইলিশ আটক, ৫ জেলের জরিমানা
মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে মঙ্গলবার সকালে কারেন্ট জাল ও মা ইলিশসহ পাঁচ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
পরে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহাবুব-উল করিম তাদের বিভিন্ন অংকের জরিমানা করেন।
কোস্ট গার্ডের পেটি অফিসার সামসুর রহমান জানান, গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০০টি মা ইলিশ আটক করা হয়। জালগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জের পাগলায় নিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
ইউএনও এ টি এম মাহাবুব-উল করিম বলেন, আটক জেলেরা খুবই গরিব হওয়ায় তাদের জেলে না দিয়ে শুধু জরিমানা করা হয়ে।
প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশসহ সকল প্রকার মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
জেলায় গত ৫ দিনে ৭ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও বিপুল পরিমাণ মা ইলিশ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
