মাদারীপুরে বাসচাপায় মাছ ব্যবসায়ী নিহত
মাদারীপুর সদর উপজেলায় বাসচাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত আবুল কালাম মৃধা (৪০) মাহসুদসী গ্রামের রূপাই মৃধার ছেলে।
বিক্ষুদ্ধ জনতার ঘেরাও করে রাখা বাসটি সদর থানা পুলিশ গিয়ে আটক করে।
সদর থানার ওসি সুভাষ কুমার পাল দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
এ সময় বিক্ষুদ্ধ জনতা বাসটি আটক করলে চালক ও তার সহকারী পালিয়ে যায়।
