মাদারীপুরে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুর সদর উপজেলায় সংঘর্ষে পুলিশের তিন এসআইসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে ঝাউদী ইউনিয়নের তালতলার মাদ্রা গ্রামে দুই দফায় এ সংঘর্ষ হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে ওই গ্রামের দবির হাওলাদার ও হালিম বেপারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড টিয়ারসেল ও ২৬ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে বলেও জানান তিনি।
ঘটনাস্থল থেকে ঝাউদী ইউনিয়ন পরিষদের সদস্য এনায়েত হোসেনসহ ১৪ জনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
