চট্টগ্রামে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
বন্দরনগরীর অভিজাত এলাকা খুলশীর একটি বাড়ির ছাদ থেকে পড়ে এক নারী গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার এ ঘটনায় ওই বাসার আরেক গৃহকর্মী আহত হয়েছেন।
নিহত দিলদার বেগম (১৬) ও আহত সানজিদা বেগমের (১৪) বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।
সানজিদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে খুলশী ৬ নম্বর রোডে কিং প্যালেসের ছাদ থেকে পড়ে যায় ওই দুই গৃহকর্মী।
তাদের হাসপাতালে নিয়ে আসা দুই যুবকের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জহিরুল জানান।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আলম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়ে দুটো কীভাবে ছাদ থেকে পড়ে গেল, এটা দুর্ঘটনা, না-কি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে- এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।”
