কুমারখালীর চরসাদিপুরে ১৪৪ ধারা জারি
কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি একইস্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
উপজেলা প্রশাসন জানায়, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়নে ১৪৪ ধারা বলবত থাকবে। এ সময় ওই ইউনিয়নে সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, কয়েকদিন আগে বিএনপি চরসাদিপুরে সভা আহবান করে। পরে উপজেলা আওয়ামী লীগও সেখানে পাল্টা সভা ডাকে।
সংঘাত এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়, বলেন ইউএনও।
