২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপির ন্যাম ভবনের বাসায় চুরি

ঈদের ছুটির মধ্যে সংসদ ভবন এলাকায় ন্যাম ভবনে এক সংসদ সদস্যের বাসা থেকে পাঁচ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 01:59 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

পিরোজপুর-২ আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শাহ আলম সোমবার সকালে বাসায় ফিরে ফ্ল্যাটের তালা ভাঙা দেখতে পান।

তিনি সংসদের বিপরীত দিকে পাঁচ নম্বর ন্যাম ভবনের ষষ্ঠ তলায় থাকেন।

শাহ আলম সাংবাদিকদের জানান, তার বাসা থেকে প্রায় পাঁচ লাখ টাকা এবং সাত থেকে আট ভরি সোনার গয়না চুরি হয়েছে।

ঈদের ছুটি কাটাতে গত ৯ অক্টোবর নিজের নির্বাচনী এলাকা পিরোজপুরে যান এই সাংসদ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীকে ধরার চেষ্টা চলছে।”