মামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির হরতাল
পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছয় শতাধিক নেতকর্মীর বিরুদ্ধে মামলা দেয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু সোমবার হরতালের এ ঘোষণা দেন।
তিনি বলেন, “দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে মঙ্গলবার সিরাজগঞ্জ জেলায় আধাবেলা হরতাল পালন করা হবে।”
রোববার সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এ ঘটনায় পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাংচুরের অভিযোগে ছয় শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
