শৈলকুপায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তিনটি গ্রামে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার বিকালে দুধসর, চাঁদপুর ও বেড়বাড়ি গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
দুধসর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়ব জোয়ার্দ্দার জানান, বিকাল ৪টার দিকে উত্তর-পশ্চিম আকাশে ঘন মেঘ জমে। তারপর বজ্র ও বৃষ্টিসহ ঝড় শুরু হয়।
কয়েকমিনিট স্থায়ী ঝড়ে এ তিন গ্রামের প্রায় দেড়শ’ বিঘা কলা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
