২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লার দুটি উপজেলায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 08:54 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি ও চৌদ্দগ্রাম উপজেলায়  এ দুর্ঘটনাগুলো ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুর আড়াইটায় দাউদকান্দির দৌলতপুরে মহাসড়কে দাউদকান্দি থেকে কুমিল্লাগামী পাপিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্যাক্সিক্যাবের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ট্যাক্সি ক্যাবের চালক নিহত এবং দুই গাড়ির অন্তত ১৫ জন যাত্রী আহত হয়।

দুপুর ২টায় দাউদকান্দির রায়পুরে ঢাকা থেকে কুমিল্লাগামী উপকূল রয়েল সুপার বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ দুর্ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত এবং এর পাঁচ যাত্রী আহত হয়।

এছাড়া দুপুর ১টায় উপজেলার শহীদনগরে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস একইদিকের সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজির পাঁচ যাত্রী আহত হয়। আহতদের  ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় হাসান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।

হাসান নোয়াপাড়ার গোলাম হোসেনের ছেলে।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শাহাবউদ্দিন জানান, দুপুরে নোয়াপাড়ার জেএমআই ফার্মার সামনে চট্টগ্রামগামী জনতা পরিবহনের একটি বাস পথচারী হাসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।