২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ছাত্রদলের সংঘর্ষ, খোকনসহ আহত ১০

নরসিংদীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 08:31 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

রোববার বিকালে কেন্দ্র ঘোষিত জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শহরের বাজির মোড়ে সমাবেশ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

সমাবেশ শেষে একটি মিছিল শহরের সি অ্যান্ড বি রোডের কাজী মার্কেটের সামনে এলে ছাত্রদলের বিবদমান দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

আহত নেতাকর্মীরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নূরে আলম উপলের কর্মীরা অপর একটি পক্ষের ওপর হামলা চালায়। তারা কোমরের বেল্ট খুলে কয়েকজনকে মারতে শুরু করলে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন তাদের শান্ত করতে গিয়ে আহত হন।

এরপর তিনি ক্ষুব্ধ হয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।