২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাগাছায় শিশু খুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এ শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

নিহত মাহবুবুর রহমান মারুফ (১০) মুক্তাগাছা শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আরব আলীর ছেলে। সে ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

শনিবার সন্ধ্যায় মারুফ নিখোঁজ হয়। রাতে বাড়ির অদূরে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়।

রোববার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

মুক্তাগাছা থানার ওসি মীর রাকিবুল হক জানান, শনিবার সন্ধ্যায় মা তাকে নুডুলস কিনতে দোকানে পাঠান। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। রাতে বাড়ির অদূরে একটি মাছের খামারে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়।

শিশুটির বাবা আরব আলীর সঙ্গে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিবার জানায়, মারুফের বাবা বৃদ্ধা মাকে নিয়ে হজ পালনে সৌদী আরব অবস্থান করছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে মারুফ তৃতীয়।