২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৩

পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 03:28 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

শুক্রবার সন্ধ্যায় ২৭ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এরমধ্যে ২৪ জন সাঁতরে তীরে উঠলেও দুই শিশুসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, সন্ধ্যা ৭টার দিকে পাকশী ফেরিঘাট এলাকা থেকে এ যাত্রীরা পদ্মা নদীতে নৌকা ভ্রমণে বের হয়।

ধারণ ক্ষমতার চেয়ে যাত্রী বেশি হওয়ায় দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়।

কয়েকজন সাঁতরে তীরে ওঠে এবং কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়।

নিখোঁজরা হলেন পানা সদরের নাজিরপুর গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে আব্দুর রউফ (৪০), আটঘরিয়ার কোন্দপপুর গ্রামের আব্দুল হাকিমের মেয়ে রিয়া (৭) এবং ঈশ্বরদীর ভারইমারী গ্রামের আজমল হোসেনের ছেলে রনি (৮)।

রাজশাহী ও ঈশ্বরদীর ৮ জন ডুবুরি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে ইউএনও জানান।