২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে অস্ত্রসহ নারী আটক

কক্সবাজারের রামু উপজেলায় দেশে তৈরি তিনটি এলজিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 09:19 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঈদগড় ইউনিয়নের পাইন্যাশিয়া থেকে জান্নাতুল ফেরদৌসকে (৩৫) আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

রামু থানার এএসআই শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা ওই নারীর হাতে অস্ত্র দেখে তাকে অাটক করে এবং পরে পুলিশে খবর দেয়।