প্রস্তাবে আস্থাহীনতা দূর হবে: ওয়ার্কার্স পার্টি
প্রধানমন্ত্রীর সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাবের মধ্য দিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থাহীনতা দূর হবে বলে মনে করে ওয়ার্কার্স পার্টি।
ফাইল ছবি
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভাষণে নির্বাচনের সময় ও নির্বাচনকালীন সরকারেরর রূপরেখা নিয়ে বিরোধী দলের প্রতি শেখ হাসিনার আহ্বানকে ‘ইতিবাচক’ বলে জানান দলটির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, “দুটি বিষয়ে প্রধানমন্ত্রী আহ্বানমূলক এ ভাষণ বেশ ইতিবাচক। যে আস্থা সংকটে রয়েছে বিরোধী দল, এ ভাষণের মধ্য দিয়ে আস্থাহীনতা দূর হয়ে যাবে বলে আশা করি।।”
নির্বাচনকালীন সরকার নিয়ে সর্বদলীয় মন্ত্রিসভা গঠনে বিরোধী দলের সাড়া দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।
