২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবারণা পূর্ণিমা উদযাপিত

রাঙামাটিতে শুক্রবার যথাযোগ্য ধর্মীয় আনুষ্ঠানিকতায় বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্নিমা উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 07:10 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

এ উপলক্ষে শহরের রাজ বন বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানা অনুষ্ঠান আয়োজন করা হয়।

রাজ বন বিহার মাঠে ধর্মীয় অনুষ্ঠানে স্বদ্ধর্ম প্রাণদায়ক-দায়িকাদের উদ্দেশে ধর্মীয় দেশনা দেন বিহারের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্ঞান প্রিয় মহাস্থবির।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা, জেলা বিএনপি সভাপতি দীপেন দেওয়ান, মঞ্জুলীকা চাকমা প্রমুখ।

পরে পরিনির্বানপ্রাপ্ত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) রেকর্ড করা ধর্মীয় দেশনা শ্রবণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে শত শত ধর্মপ্রাণ নর-নারী অংশ নেন।

সন্ধ্যায় হাজার বাতি প্রজ্জ্বলন ও ফানুস ওড়ানো হয়।

বৌদ্ধ ভিক্ষু ও শ্রমনরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়ে থাকে। এরপর থেকে একমাস ধরে চলে প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উদযাপনের আয়োজন।