কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গিয়াস স্ত্রী আমেনা বেগমকে (৩৫) শ্বাসরোধ করে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
ভেড়ামারা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সিএ হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিরোধের জের ধরে আমেনা বেগমের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তার মৃতদেহ বাড়ির পাশে একটি ছোট কাঠাল গাছে ঝুলিয়ে রাখে গিয়াস।
খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
