টাকা ধার না দেয়ায় আশুগঞ্জে প্রতিবন্ধী খুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টাকা ধার দেয়ায় খুন হয়েছেন এক প্রতিবন্ধী ব্যক্তি।
আশুগঞ্জ থানার এসআই গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দপুর ২টার দিকে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. বাছির মিয়া হাবিবুরের কাছে পাঁচ হাজার টাকা ধার চায়। তিনি টাকা দিতে অস্বীকার করলে তার বুকে ছুরিকাঘাত করে বাছির।
এতে গুরুতর আহত হাবিবুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
মৃত্যুর খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ বাছির মিয়াকে গ্রেপ্তার করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
