২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রেন-পিকআপ সংষর্ষ, চালক নিহত 

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের সঙ্গে একটি পিক-আপ ভ্যানের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 01:19 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

নিহত মোমিন মিয়া (২২) ফেনীর জেলার পাটগাতী এলাকার মাধু মিয়ার ছেলে। মোমিন ওই ভ্যানের চালক ছিলেন।

বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট উপজেলার তেজেরবাজার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান লাকসাম জিআরপি থানার ওসি মো. শহীদুল্লাহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস তেজের বাজার রেল ক্রসিংয়ে এলে একটি চামড়াবাহী পিক-আপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোমিনের মৃত্যু হয়।

নিহতের লাশ লাকসাম জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।